নগর শিশু উদ্যানে রাইড সংবাদ কুমিল্লা রিপোর্ট এখানে সবুজ দিয়েছে বুক পেতে/গুল্মলতা আকাশে ওঠে মেতে/ছায়ার নাচে তোমার কথা ভাবি/তুমিই বুঝি এই বাগানের চাবি।’ ১৯৮৪ সালের ১১ ফেব্রুয়ারি কুমিল্লা নগর শিশু উদ্যানে বসে কবি আল মাহমুদ এ কবিতা লিখেছিলেন। কবির সেই বাগান এখন উজাড় হয়ে যাচ্ছে। উদ্যানে ইট, কংক্রিট আর লোহার পাতের স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বৃক্ষরাজি ধ্বংস করে অপরিকল্পিতভাবে স্থাপন করা হচ্ছে নানা ধরনের রাইড ও খেলাধুলার সরঞ্জামাদি। স্থানীয় পরিবেশবিদদের দাবি, নগর শিশু উদ্যানে গাছগাছালি ধ্বংস করে ঠাসাঠাসি ও ঘিঞ্জি পরিবেশ তৈরি করা হয়েছে। এতে উদ্যানের পরিবেশ নষ্ট হচ্ছে। হাঁটার জায়গাও সংকুচিত হচ্ছে। অবিলম্বে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে উদ্যানকে সাজাতে হবে। নগরভবন সূত্রে জানা গেছে, একসময় এ উদ্যানের নাম ছিল কামাল উদ্দিন চৌধুরী (প্রয়াত পৌর চেয়ারম্যান) পৌর শিশুপার্ক। ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লা নগর উদ্যানের পূর্বাংশে সৌন্দর্যবর্ধন করা হয়। তখন এর নাম দেওয়া হয় নগর শিশু উদ্যান। এরপর সেখানে বিনোদনের জন্য একে একে স্থাপন করা হয় বিভিন্ন ধরনের রাইড ও খেলাধুলার সরঞ্জামাদি। স্বল্প পরিসরে অনেকটা ...