Skip to main content

শিশু উদ্যানে অপরিকল্পিত রাইড স্থাপন

নগর শিশু উদ্যানে রাইড
 
সংবাদ কুমিল্লা রিপোর্ট

এখানে সবুজ দিয়েছে বুক পেতে/গুল্মলতা আকাশে ওঠে মেতে/ছায়ার নাচে তোমার কথা ভাবি/তুমিই বুঝি এই বাগানের চাবি।’ ১৯৮৪ সালের ১১ ফেব্রুয়ারি কুমিল্লা নগর শিশু উদ্যানে বসে কবি আল মাহমুদ এ কবিতা লিখেছিলেন। কবির সেই বাগান এখন উজাড় হয়ে যাচ্ছে। উদ্যানে ইট, কংক্রিট আর লোহার পাতের স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বৃক্ষরাজি ধ্বংস করে অপরিকল্পিতভাবে স্থাপন করা হচ্ছে নানা ধরনের রাইড ও খেলাধুলার সরঞ্জামাদি।

স্থানীয় পরিবেশবিদদের দাবি, নগর শিশু উদ্যানে গাছগাছালি ধ্বংস করে ঠাসাঠাসি ও ঘিঞ্জি পরিবেশ তৈরি করা হয়েছে। এতে উদ্যানের পরিবেশ নষ্ট হচ্ছে। হাঁটার জায়গাও সংকুচিত হচ্ছে। অবিলম্বে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে উদ্যানকে সাজাতে হবে।

নগরভবন সূত্রে জানা গেছে, একসময় এ উদ্যানের নাম ছিল কামাল উদ্দিন চৌধুরী (প্রয়াত পৌর চেয়ারম্যান) পৌর শিশুপার্ক। ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লা নগর উদ্যানের পূর্বাংশে সৌন্দর্যবর্ধন করা হয়। তখন এর নাম দেওয়া হয় নগর শিশু উদ্যান। এরপর সেখানে বিনোদনের জন্য একে একে স্থাপন করা হয় বিভিন্ন ধরনের রাইড ও খেলাধুলার সরঞ্জামাদি। স্বল্প পরিসরে অনেকটা ঠাসাঠাসি করে ওই রাইড স্থাপন করা হয়। কুমিল্লা নগরে শিশুদের বিনোদনের কোনো জায়গা না থাকায় প্রায় প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী নগর শিশু উদ্যানে যান। ভোরে, সকালে, বিকেল ও সন্ধ্যায় হাজার হাজার মানুষ সেখানে হাঁটেন। গত বছরের ২৫ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে কুমিল্লা নগরের ছোটরা পশ্চিমপাড়ার বাবুল মিয়ার ছেলে রায়হান হায়দার আরও কয়েকজন বন্ধুর সঙ্গে ‘ম্যাজিক বোট’ রাইডে ওঠেন। একপর্যায়ে ওই রাইড বিদ্যুতায়িত হয়। এ সময় তাঁর বন্ধুরা বোট থেকে নেমে যেতে পারলেও রায়হান বিদ্যুত্স্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রায়হান কুমিল্লার লালমাই সরকারি কলেজের মার্কেটিং দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এরপর প্রায় দুই মাসের মতো সব ধরনের রাইড বন্ধ ছিল।

গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, উদ্যানের উত্তর পাশে দুটি দোলনা, চারটি স্লিপার, এর পাশেই ডিজিটাল ফ্লোর কপ, মিনি গাড়ি, হেলিকপ্টার রাইডস, মেরি গো রাউন্ড, প্যারা স্কাই ড্রাইভ, ওয়াটার বল, দক্ষিণ পাশে শান্তা মারিয়া ম্যাজিক বোট, একটি মই আকৃতির স্লিপার, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি, দোলনা, মহানগর এক্সপ্রেস ট্রেনের রেললাইন, সাম্বা বেলুন রাইডস, পশ্চিম পাশে নাইন ডি সিনেমা, পাঠাগার আন্দোলন বাংলাদেশ, মালেক শাহী চটপটি ও পার্ক ক্যানটিন। মেরি গো রাউন্ড রাইডের একবারেই পাশে নতুন রাইড বসানো হচ্ছে।

কুমিল্লা থিয়োসোফিকেল সোসাইটির যুগ্ম সম্পাদক চন্দন দাস বলেন, এটা একটা ঘিঞ্জি পরিবেশ। অপরিকল্পিতভাবে একেকটি রাইড বসানো হচ্ছে। একটা রাইডের গা ঘেঁষে আরেকটি রাইড বসানো হচ্ছে। একসময়ের সবুজে ঘেরা উদ্যানে এখন ইট, কংক্রিটের স্থাপনা। বিভিন্ন রাইডের আওয়াজে অতিষ্ঠ পদচারীরা।

নাইন ডি সিনেমা রাইডের মালিক টিপু সাইদুল বলেন, ‘৩০ লাখ টাকা খরচ করে রাইড বসিয়েছি। বিনোদনপ্রেমীরা বাচ্চাদের নিয়ে আসছেন। সাংস্কৃতিক সংগঠন তিন নদী পরিষদের সভাপতি আবুল হাসনাত বলেন, উদ্যানে আগে সবুজের সমারোহ ছিল বেশি। দিন দিন সেটি কমে যাচ্ছে। রাইডের সংখ্যা বেড়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখার সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, নগরবাসীর নিশ্বাস নেওয়ার জায়গায় অপরিকল্পিতভাবে একটার সঙ্গে একটা লাগিয়ে রাইড বসানো হচ্ছে। এতে পরিবেশ নষ্ট হচ্ছে।

সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক বলেন, ‘কুমিল্লা নগরে শিশুদের বিনোদনের কোনো জায়গা নেই। আমরা পার্কে কিছু রাইড বসিয়ে শিশুদের বিনোদন দেওয়ার চেষ্টা করছি। অপরিকল্পিতভাবে কেউ কিছু করলে সেটি খতিয়ে দেখা হবে।’

Comments

Popular posts from this blog

ধর্মঘট প্রত্যাহার হলেও স্বরূপে ফেরেনি ঢাকা

আগের মতো এখনও পূর্ণমাত্রায় যান চলাচল শুরু হয়নি সংবাদ কুমিল্লা ডেস্ক  দাবি মেনে নেয়ার আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট বুধবার দিবাগত মধ্যরাতে প্রত্যাহার করে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ রাজধানীতে চলাচল শুরু করেছে ট্রাক ও কাভার্ডভ্যান। তবে স্বরূপে ফেরেনি ঢাকা। আগের মতো এখনও পূর্ণমাত্রায় যান চলাচল শুরু হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হলেও খুলনা ও সাতক্ষীরা, নড়াইল থেকে বন্ধ রয়েছে বাস চলাচল। বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সদস্য সচিব মো. তাজুল ইসলাম বৃহস্পতিবার জাগো নিউজকে বলেন, গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৯ দফা দাবি নিয়ে আলোচনা হয়। লাইসেন্স, ফিটনেস সনদ আপডেটের জন্য ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময় পেয়েছি। সে অনুযায়ী আমরা কাজ করব। পাস হওয়া আইন সংশোধনের দাবি বিবেচনার জন্য সুপারিশ আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমাদের দাবি-দাওয়া ...

খুড়িয়ে চলছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ

সংবাদ কুমিল্লা রিপোর্ট নানা বির্তক আর অনিয়মের বেড়াজালে আক্রান্ত হয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের এখন বেহাল দশা। কুমিল্লা জেলা সদর, সদর দক্ষিণ, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা। এ জেলা ছাত্রলীগের একটি ঐতিহ্য থাকলেও তা এখন ম্লান হওয়ার পথে। ছাত্রলীগের এ কমিটির সভাপতিসহ বেশিরভাগ নেতাই বিবাহিত, কেউ প্রকাশ্যে আবার কেউ বা গোপনে সংসার করছে। এছাড়া জাতীয় দিবস ও দলীয় সাংগাঠনিক কর্মসূচি দায়সারাভাবে পালন, অনুষ্ঠানের নামে ফটোসেশন, উপজেলা পর্যায়ে দেয়া কমিটি নিয়ে বির্তকের সৃষ্টি, অছাত্র, মাদক সেবনকারি, মাদক ব্যবসায়ি ও ভিন্ন দলের ছেলেদের ছাত্রলীগে স্থান দেয়া নিয়ে রয়েছে নানা বির্তক। জানা যায়, ২০১৫ সালের ২০ জুলাই এক বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট জেলা দক্ষিণ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালিন সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। আবু তৈয়ব অপিকে সভাপতি ও লোকমান হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৭ সালের ২৪ জুন এ কমিটি বর্ধিত করা হয়। ঘোষণা করা হ...